ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাসারাঙ্গার স্থলাভিষিক্ত লিন্ডে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ১০ এপ্রিল ২০২৬  
হাসারাঙ্গার স্থলাভিষিক্ত লিন্ডে

ইনজুরিতে ছিটকে যাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গার জায়গায় নতুন ভরসা খুঁজে পেল লখনৌ। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জর্জ লিন্ডেকে দলে ভিড়িয়েছে তারা, চলতি আইপিএল মৌসুমের জন্য।

বাঁহাতি স্পিনার এই অলরাউন্ডারকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে লখনৌ। আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যে ৩টি টেস্ট, ৪টি একদিনের ম্যাচ এবং ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

আরো পড়ুন:

এবারই প্রথমবার আইপিএলে খেলতে যাচ্ছেন লিন্ডে। তবে গত ১ বছরে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিয়মিত খেলার সুবাদে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

এখন পর্যন্ত ২৫০টি টি-টোয়েন্টি ম্যাচে ২১৮টি উইকেট নিয়েছেন লিন্ডে, তার ইকোনমি রেট ৭.৪২। ব্যাট হাতেও অবদান রাখতে পারেন- ২৭৪৬ রান করেছেন, গড় ১৯.৪৭ এবং স্ট্রাইক রেট ১৩৬.৬৮।

বিশেষ করে ৮ নম্বর পজিশনে তার ব্যাটিং লখনৌকে বাড়তি শক্তি যোগাবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, হাসারাঙ্গাকে ২ কোটি রুপিতে দলে ভেড়ালেও শুরু থেকেই তাকে পাওয়া যায়নি। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি, যার কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান।

লখনৌ মৌসুম শুরু করেছিল হার দিয়ে, তবে পরের ২ ম্যাচে টানা জয় পেয়ে এখন পয়েন্ট টেবিলে ৫ নম্বরে অবস্থান করছে দলটি।

তাদের পরবর্তী ম্যাচ রবিবার, গুজরাটের বিপক্ষে নিজেদের মাঠে। নতুন সংযোজন লিন্ডে সেই ম্যাচেই কতটা প্রভাব ফেলতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়