ধর্ষণ মামলায় মিরাক্কেল তারকা কায়কোবাদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯ম আসরের বাংলাদেশি তারকা কায়কোবাদ।
বুধবার রাতে চট্টগ্রাম বিশ্শ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কায়কোবাদকে গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, কায়কোবাদের বিরুদ্ধে বিশবিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, কায়কোবাদ ২০১৬ সালে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার প্রতিযোগিতার ৯ম আসরে অংশগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রাইজিংবিডি/চট্টগ্রাম/২ মে ২০১৯/রেজাউল করিম/ইভা
রাইজিংবিডি.কম