ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরফান খান সম্পূর্ণ সুস্থ

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ২ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরফান খান সম্পূর্ণ সুস্থ

ইরফান খান

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেতা ইরফান খান। গত বছর হঠাৎ করেই নিউরোন্ডোক্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান।

অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে ইরফান। সম্প্রতি চিকিৎসা শেষে ভারতে ফিরেছেন তিনি। কিন্তু তার শারীরিক অবস্থা নিয়ে এখনো নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ অভিনেতার বন্ধু নির্মাতা তিগমাংশু ধুলিয়া জানিয়েছেন, বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন ইরফান।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিগমাংশু ধুলিয়া বলেন, ‘ভারতে আসার পর আমি তার সঙ্গে দেখা করেছি। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। ইরফান আমাকে জানিয়েছে, খুব শিগগির হিন্দি মিডিয়াম ফ্র্যাঞ্চাইজির কাজ শুরু করবে।’

এছাড়া ইরফানের সঙ্গে নিজেও একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন ধুলিয়া। তিনি বলেন, ‘খুব শিগগির আমরা একটি সিনেমা করব। আমরা তার জন্য একটি চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছিলাম। সবকিছু ঠিক থাকলে আমরা শিগগির সিনেমাটির কাজ শুরু করব।’

২০১৭ সালে মুক্তি পায় হিন্দি মিডিয়াম। সকেত চৌধুরী পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইরফান ও সাবা কামার। কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটি দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছিল। শোনা যাচ্ছে, হিন্দি মিডিয়াম সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করবে দিনেশ বিজনের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক্স ফিল্মস। এতে প্রথম সিনেমার দশ বছর পরের গল্প তুলে ধরা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়