ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি প্রার্থী রনির আহ্বানে গাজীপুরে তামিম, দিলেন নানা প্রশ্নের উত্তর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থী রনির আহ্বানে গাজীপুরে তামিম, দিলেন নানা প্রশ্নের উত্তর

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির আহ্বানে গাজীপুরে এসেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এখানে ‘ফিউচার অব স্পোর্টস ইন গাজীপুর’ শীর্ষক অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে স্কুল-কলেজের শিক্ষার্থী ও ক্রিকেটারদের ক্রীড়া-সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেন। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। এতে ক্রীড়াপ্রেমীরা ক্রিকেট, ফুটবলসহ সকল খেলার দুরবস্থা তুলে ধরেন৷ কোথায় কোথায় সমস্যা, সেগুলো তুলে ধরেন৷ পাশাপাশি কীভাবে খেলাধুলাকে আরো সম্মৃদ্ধ করা যায়, তা তুলে ধরেন৷ পরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তামিম ইকবাল। তিনি সমস্যাগুলো সমাধানের জন্য ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনিকে অনুরোধ করেন৷ 

আরো পড়ুন:

জবাবে এম মঞ্জুরুল করিম রনি বলেন, “আমাদের গাজীপুর ক্রীড়া ক্ষেত্রে অনেকটা অবহেলিত। প্রতিভাবান খেলোয়াড় থাকা স্বত্বেও জাতীয় দল বা ভালো লিগে খেলতে পারে না৷ এজন্য তাদের সমস্যার কথা শোনার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য তামিমকে নিয়ে আসা হয়েছে। আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, খেলার মাঠ, স্কুলে স্কুলে ক্লাব ও নিয়মিত লিগ খেলার সুযোগ করে দেব৷”

তামিম ইকবাল বলেন, “রনি ভাইয়ের সঙ্গে ২০১৩ সাল থেকে পরিচয়। তিনি একই সঙ্গে ভাই ও বন্ধু। আমি তার অনেক দুঃখ ও সুখের সময়ের সঙ্গী। রনি ভাই ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি একসময় ঢাকায় লিগ চালিয়েছেন, তার টিমে জাতীয় দলের অনেক প্লেয়ার খেলেছেন। একদিন তিনি বললেন, গাজীপুরে ক্রীড়ার খুবই দুরবস্থা। এজন্যই আজ আপনাদের মাঝে এসেছি৷ আমি আশাবাদী, আজ খেলাধুলা নিয়ে আপনাদের যেসব চাহিদা ও অতৃপ্তির কথা জানালেন রনি ভাই, এগুলো পূরণ করে দেবেন৷” 

ঢাকা/রেজাউল/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়