ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জয়ার সিনেমার ট্রেইলারে মুগ্ধ ঋষি কাপুর

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়ার সিনেমার ট্রেইলারে মুগ্ধ ঋষি কাপুর

বিনোদন ডেস্ক : ওপার বাংলার ‘কণ্ঠ’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান। পয়লা বৈশাখে প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডোজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছে সিনেমা টিম।

এদিকে ট্রেইলারটি দেখে প্রশংসা করেছেন বলিউডের গুণী অভিনেতা ঋষি কাপুর। শুধু তাই নয়, এই তারকা তার টুইটারের ভেরিফায়েড পেজে শেয়ার করেছেন ট্রেইলারটি। ক্যাপশনে লিখেছেন ‘খুবই মনোমুগ্ধকর!’

ঋষি কাপুরের এমন মন্তব্যে ভীষণ খুশি জয়া আহসান। তার মন্তব্যের স্ক্রিন শট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জয়া। এতে তিনি লিখেছেন, ‘কণ্ঠ সিনেমার ট্রেইলার নিয়ে অনেক মূল্যবান কথা বলেছেন ঋষি কাপুর। আপনার এই সুন্দর কথার জন্য ধন্যবাদ স্যার (ঋষি কাপুর)। এই কথাগুলো আমাদের কাছে অনেককিছু।’

ক্যানসারে একজন রেডিও জকির (আরজে) কণ্ঠ হারানোর গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। এটি পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। আগামী ১০ মে মুক্তি পাবে সিনেমাটি।

দেখুন : ‘কণ্ঠ’ সিনেমার ট্রেইলার।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়