ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্জুন জানালেন, মা হচ্ছেন তার প্রেমিকা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ২৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অর্জুন জানালেন, মা হচ্ছেন তার প্রেমিকা

অর্জুন রামপাল, গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস

বিনোদন ডেস্ক : মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বলিউড অভিনেতা অর্জুন রামপাল। মধ্যাহ্নভোজে প্রায়ই তাদের একসঙ্গে দেখা গেছে। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দিও হয়েছেন এই জুটি।

কিছুদিন আগে শোনা যায়— বর্তমানে প্রেমিকার সঙ্গে থাকছেন অর্জুন রামপাল। মুম্বাইয়ের পালি হিলে অবস্থিত গ্যাব্রিয়েলার অ্যাপার্টমেন্টে থাকছেন এ জুটি। অন্যদিকে সন্তানদের নিয়ে ওল্ড হিলের বাড়িতে থাকছেন মেহের।

এবার অর্জুন রামপাল জানালেন, গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস মা হতে যাচ্ছেন। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অর্জুন গ্যাব্রিয়েলার সঙ্গে তার একটি ছবি পোস্ট করেন। এতে গ্যাব্রিয়েলার বেবি বাম্প দেখা যাচ্ছে। আর ছবির ক্যাপশনে অর্জুন লিখেছেন, ‘আবার সব কিছু শুরু। এই শিশুর জন্য তোমাকে ধন্যবাদ।’ অন্যদিকে একই ছবি পোস্ট করেছেন গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসও। তবে এ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।

২০০৯ সালে আইপিএলের সময় একটি পার্টিতে অর্জুনের সঙ্গে পরিচয় হয় গ্যাব্রিয়েলার। পরবর্তী সময়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এমনকি গত বছর অর্জুনের মা মারা গেলে সবসময় এ অভিনেতার পাশেই ছিলেন গ্যাব্রিয়েলা।



২০১৪ সালে ‘সোনালি ক্যাবল’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের। এরপর ২০১৬ সালে উপিরি সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার সিনেমায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর।

১৯৯৮ সালে মডেল মেহের জেসিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। দুই দশকের দাম্পত্য জীবনে তাদের মাহিকা (১৭) এবং মাইরা (১৪) নামে দুই মেয়ে রয়েছে। কয়েক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠলেও গত মে মাসে যৌথ এক বিবৃতিতে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা।



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়