ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন করে বিদ্রোহী কবির ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন করে বিদ্রোহী কবির ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’

বিনোদন প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার কথা ও সুরে ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’ শিরোনামের গানটি নতুন করে প্রকাশ করা হয়েছে। গানটির সঙ্গীতায়োজন করেছেন সংগীত পরিচালক আরফিন রুমি।পবিত্র মাহে রমজান উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে গতকাল ২৪ মে গানটি প্রকাশ করা হয়।

এ প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘বিদ্রোহী কবির এটি একটি জনপ্রিয় গান। গানটির সুর, তাল ও কথা ঠিক রেখে নতুন করে শ্রোতাদের মাঝে হাজির করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ পিয়াস। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।

গানটির মিউজিক ভিডিও :




রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৯/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়