থাইল্যান্ড যাচ্ছে ‘এ’ দল
এশিয়া কাপ রাইজিং স্টার ওমেন্স টুর্নামেন্ট খেলতে আগামীকাল দুপুরে থাইল্যান্ড যাবে বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল। জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে সাজানো হয়েছে স্কোয়াড। দলটিকে নেতৃত্ব দেবেন অধিনায়ক ফাহিমা খাতুন।
১৩ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ দল নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-এ। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ডকে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।
বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। পরের দুই ম্যাচ যথাক্রমে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে। ১৬ ও ১৮ ফেব্রুয়ারি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
২০ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল একই দিনে অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
বাংলাদেশ স্কোয়াড
ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশাম তানজিম, রুবয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমীন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ঞা, সাদিয়া আক্তার, ফারজাহা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তেজ নাহার, লতা মন্ডল, সুমাইয়া আক্তার ও ফাতেমা জাহান।
স্টান্ড বাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।
ঢাকা/ইয়াসিন