ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬  
পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী 

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রে সাবেক রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের নিয়োগ নিয়ে নেতৃত্বের উপর ক্রমবর্ধমান চাপের মধ্যে মঙ্গলবার স্টারমার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, “এই দেশকে পরিবর্তন করার জন্য আমাকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছিল তা থেকে আমি কখনো সরে যাব না। আমি যাদের জন্য লড়াই করার জন্য দায়ী তাদের থেকে আমি কখনো সরে যাব না এবং আমি যে দেশকে ভালোবাসি তা থেকেও কখনো সরে যাব না।”

ম্যান্ডেলসন গত বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন। জেফরি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব থাকার পরও পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। জেফরি এপস্টেইন সংক্রান্ত ফাইল প্রকাশের পর ডিসেম্বরে তাকে বরখাস্ত করা হয়। গত শুক্রবার মার্কিন বিচার বিভাগ নতুন করে এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ করেছে। সেখানেও ম্যান্ডেলসনের ছবি আছে। একটি নথির অভিযোগ অনুযায়ী, তিনি যুক্তরাজ্যের বাজার ব্যবস্থা সংক্রান্ত সংবেদনশীল তথ্যও এপস্টেইনের কাছে পাচার করেছিলেন। এ নিয়ে ব্রিটিশ পুলিশ তদন্ত শুরু করেছে। 

গত সপ্তাহে স্টারমার এ ঘটনায় ক্ষমা প্রকাশ করে জানিয়েছেন, তিনি ওয়াশিংটনে ম্যান্ডেলসনকে নিয়োগ দেওয়ার জন্য দুঃখিত। কারণ তার সঙ্গে দোষী সাব্যস্ত শিশু যৌন অপরাধীর সাথে তার সম্পর্ক ছিল। ম্যান্ডেলসন সম্পর্কের বিষয়টি নিয়ে তাকে মিথ্যা তথ্য দিয়েছিল। আর তিনি ম্যান্ডেলসনের সেই তথ্য বিশ্বাস করেছিলেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়