ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রকাশ্যে ‘প্রেম চোর’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ২৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রকাশ্যে ‘প্রেম চোর’

বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্র পরিচালক উত্তম আকাশ নির্মাণ করছেন ‘প্রেম চোর’। এতে নবাগত শান্ত খানের বিপরীতে অভিনয় করছেন পাঞ্জাবি মেয়ে নেহা আমান দ্বীপ।এরই মধ্যে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। আসছে ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানা গেছে।

সম্প্রতি সিনেমাটির টাইটেল সং লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ‘প্রেম চোর’ শিরোনামের এই গানে নবাগত শান্ত খান ও নেহা আমান দ্বীপকে একটি পার্টিতে নাচতে দেখা যায়। তাদের সঙ্গে রয়েছে একঝাক নৃত্যশিল্পী।

গত ১০ ফেব্রুয়ারি বিএফডিসির ২নং ফ্লোরে গানের শুটিংয়ের মধ্য দিয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। রোমান্টিক এই গানের কোরিওগ্রাফি করেন কলকাতার জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব।শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমায় শান্ত-নেহা ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার অভিনয়শিল্পী রজতাভ দত্ত, সুপ্রিয়সহ অনেকে।

শান্ত খান ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রেখেছেন।চিত্রনায়ক হওয়ার লক্ষ্যে গত এক বছর ধরে কলকাতায় গ্রুমিং করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রস্তুত হয়ে এসেছি।এজন্য প্রশিক্ষণ নিয়েছি।এখন থেকে নিয়মিত অভিনয় করে যেতে চাই।’ এদিকে নেহা কলকাতার জি-বাংলা চ্যানেলের দর্শকপ্রিয় সিরিয়াল ‘স্ত্রী’-এর নায়িকা চরিত্রে অভিনয় করে বাংলাদেশি টিভি দর্শকের কাছেও জনপ্রিয়।এর আগে নেহা মুম্বাই ও কলকাতার সিনেমায় অভিনয় করেছেন।

‘প্রেম চোর’ গান-




রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৯/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়