ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উপজেলা নির্বাচন : প্রথম ধাপের ভোট শুরু

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৫, ১০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উপজেলা নির্বাচন : প্রথম ধাপের ভোট শুরু

নিজস্ব প্রতিবেদক : পঞ্চম উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৭৮টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে।

যদি কোথাও কোনো রকম অনিয়ম দেখা যায় তাহলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান বলেন, আমরা মনে করি উপজেলা নির্বাচন হচ্ছে একটি স্থানীয় নির্বাচন। প্রার্থীরা যথেষ্ট তৎপর থাকেন। তারা সেভাবে প্রচার করেছেন, ক্যাম্পেইন করেছেন। আমরা আশা করছি, উপজেলা নির্বাচনে উপস্থিতির হার অনেক বেশি হবে।

মোখলেছুর রহমান জানান, ৩ ফেব্রুয়ারি প্রথমে ৮৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। তার মধ্যে থেকে আদালতের আদেশে তিনটি ও কমিশন তিনটি উপজেলার ভোট স্থগিত করে। এ ছাড়া তিনটি উপজেলার সকল পদে একক প্রার্থী থাকায় সেখানে ভোটের প্রয়োজন পড়বে না। সুতরাং ৭৮টি উপজেলায় ভোট হবে।

এসব উপজেলায় মোট ভোটার ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০ জন। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৮৪৭টি। চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন রয়েছেন।




রাইজিংবিডি /ঢাকা/১০ মার্চ ২০১৯/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়