ইতিহাসের সেরা দশ উদ্বোধনী জুটি
ক্রীড়া ডেস্ক : ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। উইন্ডিজের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন শেই হোপ ও জন ক্যাম্পবেল। তারা দুজন ৪৭.২ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে ৩৬৫ রান তোলেন। এই রান তুলে তারা দুজন ওয়ানডে ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়েছেন।
এর আগে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান ছিল ৩০৪। যা ২০১৮ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন পাকিস্তানের ইমাম-উল-হক ও ফখর জামান। তার আগে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের জুটি ছিল শ্রীলঙ্কার উপল থারাঙ্গা ও সনাথ জয়সুরিয়ার ২৮৬ রান। সেটা তারা করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে লিডসে ২০০৬ সালে। আজ ক্যাম্পবেল ও শেই হোপ সব ওলট-পালট করে দিয়ে রেকর্ড ৩৬৫ রান করেছেন।
দলীয় ৩৬৫ রানে ক্যাম্পবেল ১৩৭ বলে ১৫ চার ও ৬ ছক্কায় ১৭৯ রান করে আউট হন। আর শেই হোপ ১৭০ রান করে আউট হন দলীয় ৩৬৯ রানের মাথায়। তিনি ১৫২ বলে ২২টি চার ও ২ ছক্কায় করেন এই রান।
এমন সময় চলুন চোখ বুলিয়ে দেওয়া যাক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সেরা দশ উদ্বোধনী জুটির ইনিংসে।
সেরা দশ উদ্বোধনী জুটি :
রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৯/আমিনুল
রাইজিংবিডি.কম