ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এইচপি স্কোয়াডে ২৩ ক্রিকেটার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এইচপি স্কোয়াডে ২৩ ক্রিকেটার

প্রিমিয়ার লিগে বিকেএসপির হয়ে ২২ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার হাসান মুরাদ এইচপি স্কোয়াডে ডাক পেয়েছেন

ক্রীড়া প্রতিবেদক : বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের কোর ট্রেনিং ক্যাম্প শুরু হবে আগামী ১৮ মে থেকে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ক্যাম্পের জন্য ডাকা হয়েছে ২৩ জন ক্রিকেটারকে। ডাক পাওয়া খেলোয়াড়দের ১৭ মে একাডেমি ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে।

সদ্য সমাপ্ত ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করা তরুণ ক্রিকেটাররাই মূলত ১৬ সপ্তাহের এই ট্রেনিং ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন। রোববার বিসিবির ঘোষিত স্কোয়াডে আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও।

এইচপি স্কোয়াড:
বিশেষজ্ঞ ব্যাটসম্যান: সাইফ হাসান, নাঈম শেখ, ফারদীন হোসেন, সাব্বির হোসেন, আফিফ হোসেন, জাকির হাসান, নাজমমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান।

বিশেষজ্ঞ উইকেটকিপার: মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক।

স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নাঈম হাসান।

পেসার: রবিউল হক, মানিক খান, শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, হাসান মাহমুদ, ইফরান হোসেন, শফিকুল ইসলাম। 



রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়