ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেইমারের পরিবর্তে ব্রাজিল দলে উইলিয়ান

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমারের পরিবর্তে ব্রাজিল দলে উইলিয়ান

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে এবার কোপা আমেরিকা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টের পর্দা উঠবে ১৪ জুন। এর আগেই চোটের কারণে ছিটকে গেছেন স্বাগতিক দলের তারকা ফুটবলার নেইমার। প্যারিস সেইন্ট জার্মেই তারকার পরিবর্তে এবার ব্রাজিল দলে ডাকা হয়েছে চেলসির উইলিয়ানকে।

কয়েকদিন আগে কাতারের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলার সময় গোড়ালিতে চোট পান নেইমার। তার গোড়ালির একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সদ্য পাওয়া এ চোটের কারনেই ঘরের মাঠের এ টুর্নামেন্টে দর্শক হিসেবে খেলা দেখতে হবে নেইমারকে।

আজ পোর্তো আলেগ্রেতে জাতীয় দলে যোগ দিতে পারেন উইলিয়ান। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৬৫ ম্যাচ খেলে আট গোল পেয়েছেন উইলিয়ান। কোপা টুর্নামেন্ট শুরুর আগে রোববার হন্ডুরাসের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

আগামী ১৪ জুন পর্দা উঠবে কোপা আমেরিকা টুর্নামেন্টের। উদ্বোধনী দিনেই বলিভিয়ার বিপক্ষে খেলবে স্বাগতিক ব্রাজিল।




রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়