ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাম্বার ওয়ান জকোভিচকে হারিয়ে ফাইনালে ডমিনিক

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাম্বার ওয়ান জকোভিচকে হারিয়ে ফাইনালে ডমিনিক

ক্রীড়া ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার টেনিস তারকা ডমিনিক থেইম। আজ শনিবার সেমিফাইনালে তিনি ৩২ বছর বয়সী নোভাক জকোভিচকে ৬-২, ৩-৬, ৭-৫, ৫-৭ ও ৭-৫ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায়। এর আগে বড় কোনো টুর্নামেন্টে কখনো নাম্বার ওয়ান খেলোয়াড়কে হারাতে পারেননি তিনি।

অবশ্য সেমিফাইনালটি বৈরি আবহাওয়ার কারণে দুদিন ধরে চলছিল। শুক্রবার শুরু হয়ে আজ শনিবার শেষ হল। দুইদিনে তিনবার খেলা বন্ধ করতে হয়েছে।

চতুর্থ বাছাই ডমিনিক রোববার ফাইনালে এগারোবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের মুখোমুখি হবেন। গেল বছরও ফাইনাল খেলেছিলেন নাদাল ও ডমিনিক। ২৫ বছর বয়সী থেইম প্রথম কোনো অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছেন।

‘এটা আসলে আমার জন্য অবিশ্বাস্য একটি দিন ছিল’ জকোভিচকে হারিয়ে ডমিনিক বলেছেন।

শুক্রবার রজার ফেদেরারকে হারিয়ে নাদাল ফাইনালে ওঠেন।



রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়