ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছেন কাজলের বোন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৬ জুলাই ২০২১   আপডেট: ১১:২৫, ৭ জুলাই ২০২১
নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছেন কাজলের বোন

বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখার্জি। এখনই মা হওয়ার ইচ্ছা নেই তার। তাই নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছেন তিনি।

৪৩ বছর বয়সী তানিশাও একজন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আপাতত সন্তান চাই না। একথাই বার বার মাথায় ঘুরছিল। চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছি। অবশেষে ৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছি। বিষয়টি নিয়ে আমি দারুণ খুশি।’

আরো পড়ুন:

এখন জীবন উপভোগ করতে চান এই অভিনেত্রী। তানিশা আরো বলেন, ‘মেয়েরা শুধু বংশবৃদ্ধির জন্য নয়। জীবন সামনে এগিয়ে নিতে মেয়েদের একজন পুরুষ লাগবে তা কিন্তু একেবারেই নয়। দত্তক নিয়েও মা হওয়া যায়। আমার মনে হয়, এই উপায়ে মা হলে সমাজেরই উপকার।’

বিভিন্ন রিয়েলিটি শোয়ে কাজ করে বিশেষ পরিচিতি পেয়েছেন তানিশা। বলিউড সিনেমায় কাজ করলেও খুব একটা সুবিধা করতে পারেননি। আপাতত সিনেমা থেকে দূরে তিনি। তবে বিজ্ঞাপন ও বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করছেন তানিশা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়