ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কাজলের বদভ্যাস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ১৬ জুন ২০২১   আপডেট: ০৮:২১, ১৬ জুন ২০২১
কাজলের বদভ্যাস

‘সমস্ত মানুষ একই রকম, শুধু তাদের অভ্যাস পৃথক’—দার্শনিক কনফুসিয়াসের উক্তি এটি। প্রত্যেক মানুষের জীবনে আলাদা আলাদা কিছু অভ্যাস রয়েছে। তার কোনোটি সু আবার কোনোটি কু-অভ্যাস। সু-অভ্যাস ছাড়ার প্রয়োজনীয়তা না থাকলেও কু-অভ্যাসটি অনেকেই ছাড়তে চান। কিন্তু অভ্যাস যে উৎকৃষ্ট মনিবের মতো হয়ে থাকে!

বলিউড অভিনেত্রী কাজল এই কু-অভ্যাসের কবলে পড়েছেন। মঙ্গলবার (১৫ জুন) একটি ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করে এ কথা জানিয়েছেন। যদিও কু-অভ্যাসটি বদলের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আরো পড়ুন:

ছবিতে দেখা যায়, মনোযোগ দিয়ে চিত্রনাট্য পড়ছেন কাজল। দৃষ্টি চিত্রনাট্যে থাকলেও তার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে যা করছেন তা সবাইকে অবাক করেছে। মূলত পড়তে পড়তে এ অভিনেত্রী তার বৃদ্ধা আঙ্গুলের নখ দাঁত দিয়ে কাটছেন। আর ক্যাপশনে লিখেছেন—‘আমি আজ আমার নখ খাব না।’

এর আগে একটি পোস্টে কাজল তার নিজের কোলে ভিনাইল রেকর্ড রেখে একটি ছবি শেয়ার করেন। আর ক্যাপশনে নিজের আরো কু-অভ্যাসের কথা জানান। এ অভিনেত্রী লিখেন, ‘আমার তিনটি মুড আছে। এক. কোনো বিঘ্নতা ছাড়া গান বাজানো। দুই. প্রত্যেকটি গান স্কিপ করে যাওয়া। তিন. একই গান বার বার, দিনের পর দিন চালিয়ে যাওয়া। তোমার কোনটা?’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়