ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজেশ খান্না-শাম্মী কাপুরের গ্রুপ ছিল: শত্রুঘ্ন সিনহা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৯, ২৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজেশ খান্না-শাম্মী কাপুরের গ্রুপ ছিল: শত্রুঘ্ন সিনহা

রাজেশ খান্না, শা্ম্মী কাপুর ও শত্রুঘ্ন সিনহা

বলিউডে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব নিয়ে বিতর্ক চলছেই। এবার এ বিষয়ে মন্তব্য করেছেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

বলিউডে আগে থেকেই এ ধরনের বিষয় ছিল বলে জানান এই অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি আগেও ছিল। সম্ভবত এখন একটু বেশি। সুপারস্টার রাজেশ খান্নার একটি গ্রুপ ছিল, তার অনুসারীরা চাইত না অন্য নায়করা সফল হোক। শাম্মী কাপুরেরও এরকম গ্রুপ ছিল বলে শুনেছি। ধর্মেন্দ্র এবং আমি এরকম গ্রুপ থেকে দূরে থাকতাম।’

তিনি আরো বলেন, ‘একজন অভিনেতা যাকে অনেকেই ভুলে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু তিনি তাদের চেয়ে ৯৯ শতাংশ বেশি মেধাবী। গোবিন্দ— দেখুন তার সঙ্গে কী হয়েছে। তিনি নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছেন। নিজে নিজে শিখেছেন। নাচ ও অভিনয় গুণে নিজস্ব পরিচয় তৈরি করেছেন। কিন্তু তিনি যখন খারাপ অবস্থায় পড়লেন তখন তাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। প্রেক্ষাগৃহ থেকে তার সিনেমা সরিয়ে দেওয়া হয়েছে। তাকে নানা সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে। সিনেমা ইন্ডাস্ট্রিতে এগুলো হয় এবং শুনেছি এখন আরো বেশি হচ্ছে।’

বলিউডে স্বজনপ্রীতির বিপক্ষে সবসময়েই সোচ্চার অভিনেত্রী কঙ্গনা রাণৌত। এই অভিনেত্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘আমি দেখেছি বেশির ভাগ মানুষই কঙ্গনার বিপক্ষে কথা বলেন। কারণ ভেতর ভেতর তারা তাকে ঈর্ষা করে। কারো সহযোগিতা ছাড়া, কোনো গ্রুপ না করে এই মেয়ে অনেক কিছু অর্জন করেছে। তারা এতে বিরক্ত এবং তার সাফল্য ও সাহসিকতায় ঈর্ষা করে।’


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়