ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রায় দ্রুত কার্যকরের দাবি নুসরাতের বাবার

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৬, ২৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রায় দ্রুত কার্যকরের দাবি নুসরাতের বাবার

ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত‌্যা মামলায় ১৬ আসামির ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তার বাবা এ কে এম মুসা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতনদমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের বাবা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রশাসন ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আদালত প্রাঙ্গণ থেকে তিনি জানান, এ রায় থেকে প্রমাণিত হলো অপরাধ করলে কেউ পার পাবে না। 

মৃত‌্যুদণ্ডের পাশাপাশি সব আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সেই অর্থ নুসরাতের পরিবারকে দিতে আদেশ দিয়েছেন আদালত। নুসরাতকে হত্যার পর প্রায় সাত মাসের মধ্যে বিচার কাজ শেষ হলো। এর আগে গত ৩০ সেপ্টেম্বর আদালত রায় ঘোষণার জন‌্য আজকের দিন ধার্য করেন।

মৃত‌্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, নূর উদ্দিন, সোনাগাজীর পৌর কাউন্সিলর মাকসুদ আলম, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মহিউদ্দিন শাকিল এবং আওয়ামী লীগ নেতা ও মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি রুহুল আমীন।

**


ফেনী/সৌরভ পাটোয়ারী/ইভা/বকুল 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়