ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১০ মে ২০২৬  
নারায়ণগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ 

নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভূইগর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। 

রবিবার (১০ মে) ভোরে গিরিধারা এলাকার ৬ নম্বর সড়কের একটি ৮তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

দগ্ধরা হলেন, ওই বাড়িটির ভাড়াটিয়া মো. কালাম (৪৫), তার স্ত্রী সায়মা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)। বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের পশ্চিম পাশের রুমের সঙ্গে থাকা রান্নাঘরে গ্যাস লাইনে লিকেজ ছিল। এতে বন্ধ কক্ষে গ্যাস জমে যায়। পরে ভাড়াটিয়া সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।

এদিকে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, অগ্নিদগ্ধ ৫ জনের অবস্থায় আশঙ্কাজনক। আহতদের মধ্যে মো. কালাম ৯৫ শতাংশ, তার স্ত্রী সায়মার ৬০ শতাংশ, ছেলে মুন্নার ৩০ শতাংশ, মেয়ে মুন্নির ৩৫ শতাংশ ও কথার ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। 

কালামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বলুকদিয়া। পরিবার নিয়ে কদমতলী এলাকায় বাড়া থাকতেন।

ঢাকা/অনিক/বুলবুল ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়