ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাকে ‘সময়’ দিতে পারেন না? ১০টি উপায় জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১০ মে ২০২৬  
মাকে ‘সময়’ দিতে পারেন না? ১০টি উপায় জেনে নিন

ছবি: চ্যাটজিপিটির সাহায্যে তৈরি

মায়ের জন্য আপনার দেওয়া সেরা উপহার হতে পারে ‘সময়’। বিশ্বাস করুন সবার আগে, সবকিছুর আগে মা আপনাকে তার পাশে চান। আপনার সঙ্গে আরও-আরও মধুর স্মৃতি জমাতে চান। আপনি হয়তো আধুনিক জীবন যাপনের জটিলতা মোকাবিলা করতে করতে মাকে পর্যাপ্ত সময় দেওয়ার উপায়টুকু খুঁজে পাচ্ছেন না, জেনে নিন ১০ টি উপায়। মায়ের পাশের থাকার জন্য এই উপায়গুলো আপনাকে সহায়তা দেবে। 

১. হাঁটতে বের হন ও গল্প করুন
একসঙ্গে হাঁটতে হাঁটতে গল্প করা মানে অজান্তেই শরীরচর্চা হয়ে যাওয়া। ঘরের বাইরে বের হয়ে একটু খোলা বাতাসে সময় কাটানো এবং প্রিয় মানুষের সঙ্গে গল্প করা মানসিক চাপ কমাতেও সাহায্য করে। মায়ের কাছে না থাকলেও সমস্যা নেই—হেডফোন কানে দিয়ে ফোনে কথা বলতে বলতে নিজের এলাকায় হাঁটতে পারেন।

আরো পড়ুন:

২. একসঙ্গে ছোটখাটো পার্টির আয়োজন করতে পারেন
পার্টি মানেই জন্মদিন বা বিশেষ দিন হতে হবে—এমন নয়। মায়ের সঙ্গে মিলে যে কোনো উপলক্ষেই ছোট আয়োজন করা যায়। যেমন—গার্ডেন পার্টি বা কুকি এক্সচেঞ্জ পার্টি। এতে শুধু অতিথিদের আনন্দই হবে না, মা-মেয়ের সম্পর্কেও যোগ হবে নতুন স্মৃতি।

৩. পারিবারিক স্ক্র্যাপবুক তৈরি করুন
পুরোনো ছবিগুলো অনেক সময় বাক্সে বন্দি পড়ে থাকে। সেগুলো বের করে একসঙ্গে বসে স্মৃতির অ্যালবাম তৈরি করতে পারেন। শৈশবের ছবি, পারিবারিক ভ্রমণ কিংবা উৎসবের মুহূর্ত—সব মিলিয়ে হয়ে উঠতে পারে দারুণ এক স্মৃতিচারণ। মায়ের ছোটবেলার ছবির পাশে নিজের ছোটবেলার ছবি রাখলে আনন্দটা আরও বেড়ে যাবে।

৪. নতুন কোনো রেসিপি রান্না করে দেখুন
যদি রান্না ভালোবাসেন, তাহলে মায়ের সঙ্গে নতুন কোনো রেসিপি ট্রাই করতে পারেন। মাসে অন্তত একদিন নতুন কিছু রান্না বা বেকিং করার পরিকল্পনা করুন। দূরে থাকলেও ভিডিও কলে একসঙ্গে রান্না করা যায়। ভালো হলে সেটি পরিবারের স্থায়ী খাবারের তালিকায়ও যোগ হতে পারে।

৫. একসঙ্গে বাগান করুন
মায়ের সঙ্গে গাছ লাগানোর সুযোগটুকু কাজে লাগাতে পারেন। এ শুধু শখ নয়, এটি সম্পর্কেরও এক সুন্দর বন্ধন। ফুল বা সবজি চাষ করতে করতে মায়ের সঙ্গে দারুণ সময় কাটানো যায়। দূরে থাকলে আলাদা আলাদা বাগান করে একে অপরের সঙ্গে ছবি ও অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।

৬. নতুন কিছু শেখার চেষ্টা করুন
একসঙ্গে নতুন কিছু শেখা সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তোলে। রান্না, আঁকা, যোগব্যায়াম বা বাগান করার ক্লাস—যে কোনো কিছুই হতে পারে। নতুন দক্ষতা শেখার পাশাপাশি দুজনের মধ্যে তৈরি হবে নতুন অভিজ্ঞতা।

৭. ছোট্ট বুক ক্লাব শুরু করুন
যদি দুজনেই বই পড়তে ভালোবাসেন, তাহলে মাসে একটি বই নির্বাচন করে পড়তে পারেন। এরপর কফিশপে বসে বা ফোনে আলোচনা করতে পারেন বইটি নিয়ে। এতে সম্পর্ক যেমন গভীর হবে, তেমনি জ্ঞানের জগতও সমৃদ্ধ হবে।

৮. ওয়াইন টেস্টিং বা নতুন পানীয় চেখে দেখুন
কোনো ওয়াইনারি, ওয়াইন বার বা টেস্টিং রুমে যেতে পারেন। কাছাকাছি এমন জায়গা না থাকলে নতুন ধরনের পানীয় কিনে বাড়িতেই ছোট্ট টেস্টিং সেশন করতে পারেন। ওয়াইন পছন্দ না হলে অন্য কোনো পানীয়ও হতে পারে।

৯. একে অপরের জন্য কেনাকাটা করুন
মায়ের সঙ্গে শপিংয়ে গিয়ে এবার একটু ভিন্ন কিছু করতে পারেন। মা আপনার জন্য কিছু পোশাক বেছে দেবেন, আর আপনি তার জন্য। শর্ত একটাই—যা বেছে দেওয়া হবে, তা পরেই দেখতে হবে! এতে মজার মুহূর্তের পাশাপাশি একে অপরের রুচিও নতুনভাবে জানা যাবে।

১০. একসঙ্গে স্টেকেশন উপভোগ করুন
নিজের শহরেই পর্যটকের মতো সময় কাটাতে পারেন। কাছাকাছি কোনো হোটেল বা রিসোর্টে থাকা, নতুন রেস্টুরেন্টে খাওয়া, সিনেমা দেখা বা শুধু বাসায় পায়জামা পরে অলস দিন কাটানো—সবই হতে পারে স্টেকেশনের অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, একসঙ্গে বিশ্রাম নেওয়া এবং সময় উপভোগ করা।

সূত্র: ইয়াহু

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়