ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ কর্মী হাজতে

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ১০ মে ২০২৬   আপডেট: ১১:৪১, ১০ মে ২০২৬
মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ কর্মী হাজতে

কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৩৩) নামে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে তাকে দলীয় লোক পরিচয়ে ছাড়াতে গেলে জামায়াত ও বিএনপির নেতা পরিচয়দানকারী ৫ জনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। মাদক নির্মূলে পুলিশের এমন কঠোর মনোভাব স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। 

শনিবার (৯ মে) রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় এ ঘটনা ঘটে। আটককৃত রবিউল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে। 

থানা হেফাজতে নেওয়া ৫ জন হলেন সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা এনামুল হক (৪৫), একই এলাকার জামায়াত কর্মী পরিচয়দানকারী সুজন আলী (৩৩), আলাউদ্দিন (৪৩), শফিকুল ইসলাম (২৫) এবং সাইদুল ইসলাম (৩৯)।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শনিবার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে পুলিশ আটক করলে রাতে থানায় বিএনপি এবং জামায়াত নেতা পরিচয়ে ৫ ব্যক্তি তাকে ছাড়ার জন্য তদবির করতে আসে। এদের মধ্যে একজন বিএনপি এবং বাকিরা নিজেদের জামায়াতকর্মী বলে পরিচয় দেয়। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়। 

ঢাকা/কাঞ্চন//

সর্বশেষ

পাঠকপ্রিয়