ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা, রাঙামাটি রঙিন হলুদ রঙে

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৬ জুন ২০২৬   আপডেট: ১৩:৫৯, ৬ জুন ২০২৬
সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা, রাঙামাটি রঙিন হলুদ রঙে

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে রাঙামাটি। 

শুক্রবার (৫ জুন) বিকালে শহরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রা রাঙামাটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় পাঁচ শতাধিক সমর্থক ব্রাজিলের হলুদ-সবুজ জার্সি পরে, হাতে দেশটির জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

ব্রাজিল সমর্থক মো. সাইফুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই ব্রাজিল দলের খেলা দেখে বড় হয়েছি। বিশ্বকাপ এলেই আমাদের আবেগ বেড়ে যায়। আমরা চাই এবার ব্রাজিল দারুণ পারফরম্যান্স করে শিরোপা জিতুক।

ব্রাজিল শুধু একটি দল নয়, এটি আমাদের ভালোবাসার নাম। দলের প্রতি সমর্থন জানাতেই আমরা এই শোভাযাত্রার আয়োজন করেছি। বিশ্বকাপজুড়ে আমরা ব্রাজিলের পাশে থাকব। বলেন আরেক সমর্থক রুবেল হোসেন।  

অংশগ্রহণকারীরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। বিশ্বকাপ ঘিরে সেই আবেগ উদযাপন করতেই এই আয়োজন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল শিরোপা জিতে কোটি সমর্থকের প্রত্যাশা পূরণ করবে।

এদিকে শোভাযাত্রার কারণে শহরের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথচারী ও সাধারণ মানুষ ব্রাজিল সমর্থকদের এ প্রাণবন্ত আয়োজনে আগ্রহ নিয়ে অংশ নেন এবং উপভোগ করেন।

ঢাকা/শংকর//

সর্বশেষ

পাঠকপ্রিয়