ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত ‘নাইওর উৎসব’

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ৬ জুন ২০২৬  
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত ‘নাইওর উৎসব’

বাংলার ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও পারিবারিক বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নাইওর উৎসব। 

শনিবার (৬ জুন) সকাল দশটায় দখিনের কবিয়াল-এর আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেষ হয়। পরে দিনভর চলে সংগীত, আবৃত্তি, নৃত্য, পুঁথি ও বিভিন্ন  সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও অতিথিদের মধ্যে পরিবেশন করা হয় পিঠা-পুলিসহ বিভিন্ন মৌসুমি ফল ও মুখরোচক ব্যতিক্রমধর্মী খাবার। 

দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ উৎসবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর, পুলিশ সুপার মো. আবু-ইউসুফ ও দখিনের কবিয়ালের সভাপতি স্নেহাংশু সরকার। 

দখিনের কবিয়ালের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন বলেন, আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ ঐতিহ্য ও পারিবারিক বন্ধন কিছুটা দুর্বল হয়ে পড়লেও এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও সংস্কৃতিচর্চার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে আমাদের অনুষ্ঠানে যারা এসেছেন তাদের আমরা মেয়ের জামাইকে যেভাবে আপ্যায়ন করা হয় সেভাবে আপ্যায়ন করার চেষ্টা করেছি। 

ভবিষ্যতে আরও সমৃদ্ধ নাইওর উৎসব আয়োজনের কথা বলেন তিনি। 

ঢাকা/ইমরান//

সর্বশেষ

পাঠকপ্রিয়