ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চকবাজার ও লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১০ জুন ২০২৬  
চকবাজার ও লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্ভুক্ত চকবাজার ও লালবাগ থানা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুন) রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে চকবাজার থানা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মো. শহিদুল ইসলাম বাবুলকে এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে হাজী মো. হুমায়ুন কবিরকে। লালবাগ থানা বিএনপির আহ্বায়ক করা হয়েছে আমিনুল ইসলাম আমিনকে এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বদিউল আলম সুইটকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এ দুটি কমিটি অনুমোদন করেছেন।

এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে চকবাজার থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত সদস্য হাজী টিপু সুলতানকে।

চকবাজার থানা বিএনপির কমিটিতে আহ্বায়ক ও ১৪ জন যুগ্ম আহ্বায়কের পাশাপাশি ২৬ জন সদস্য রাখা হয়েছে। একইভাবে, লালবাগ থানা বিএনপির কমিটিতেও আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক এবং ২৬ জন সদস্য রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটিগুলো গঠন করা হয়েছে।

ঢাকা/নাজমুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়