ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রংপুরে ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আগুন

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আগুন

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বিদ্যুতের শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আধা ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে বিদ্যুৎ কেন্দ্রের লোকজন আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটর সেকশনে আগুন লেগেছিল। ক্ষয়ক্ষতি বেশি হয়নি।



রাইজিংবিডি/রংপুর/২ ফেব্রুয়ারি ২০১৭/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়