ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাসাইলে পরিত্যক্ত বাড়ির গাছে অজ্ঞাত ব্যক্তির লাশ

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসাইলে পরিত্যক্ত বাড়ির গাছে অজ্ঞাত ব্যক্তির লাশ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে গুল্যা এলাকার পরিত্যক্ত বাড়ির গাছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৩৫) লাশ ঝুলছিল।

স্থানীয়দের কাছে খবর পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাছের মগডালে স্থানীয়রা লাশটি ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুই থেকে তিনদিন আগে ওই ব্যক্তি গাছের মগডালের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’


রাইজিংবিডি/টাঙ্গাইল/২৮ আগস্ট ২০১৯/শাহরিয়ার সিফাত/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়