ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ মিনিট স্তব্ধ তিস্তাপাড়

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২৪ মার্চ ২০২১  
১০ মিনিট স্তব্ধ তিস্তাপাড়

তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা পানি চুক্তিসহ ৬ দফা দাবি বাস্তবায়নে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে লালমনিরহাটে তিস্তা নদীর ডান তীরে ১০ মিনিট স্তব্ধ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে ১১.১০মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের লালমনিরহাট জেলা সভাপতি গেরিলা লিডার বীর মুক্তিযোদ্ধা ড. এস এম শফিকুল ইসলাম কানু।

কর্মসূচি শেষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজার রহমান বাবু, নাট্যকার মাখন লাল দাস, গোকুন্ডা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জহুরুল হক, শিক্ষক মাসুম মিয়া প্রমূখ।  

১০ মিনিটের স্তব্ধ কর্মসূচিতে তিস্তার দুই পাড়ের লোকজন তাদের স্বাভাবিক কাজকর্ম ছেড়ে নিজ নিজ এলাকায় দাড়িয়ে দাবির প্রতি সর্মথন জানান।

ফারুখ/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়