ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরের বয়স বেশি হওয়ায় কনের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২৯ জুলাই ২০২১   আপডেট: ১৫:৪১, ২৯ জুলাই ২০২১
বরের বয়স বেশি হওয়ায় কনের আত্মহত্যা

নোয়াখালীর হাতিয়ায় ৭১ বছরের এক লোকের সঙ্গে বিয়ে দেওয়ায় লিমা আক্তার (২৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 
 
লিমা আক্তার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মদিনা নগর গ্রামের জাফর উদ্দিনের মেয়ে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।   

পারিবারিক সূত্রে জানা গেছে, লিমা আক্তারের সঙ্গে তার প্রথম স্বামীর বনিবানা না হওয়ায় কয়েক বছর আগে বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে থাকতেন। এরই মধ্যে তার মা-বাবা বিয়ের জন্য পাত্র দেখেন। কিন্তু লিমা বিয়ে করবেন না বলে জানিয়ে দেন।

আরো পড়ুন:

গত মঙ্গলবার ঢাকা থেকে আসা ননু মিয়া (৭০) নামে একজনের সঙ্গে বিয়ে ঠিক করেন তার মা মিনারা বেগম। বরের বয়স বেশি হওয়ায় বিয়েতে লিমার মত ছিল না। কিন্তু তার মা জোরপূর্বক তাকে বিয়ে দেন।

এ নিয়ে ওই দিনই সন্ধ্যায় লিমার সঙ্গে ঝগড়া হয় তার মায়ের। এরপর রাতে তিনি বিষপান করে আত্মহত্যা করেন। খবর পেয়ে নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠান। 

তবে নিহতের মা মিনারা বেগম দাবি করেন, তার মেয়ে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় বিষপানে আত্মহত্যা করেছে।  

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ জানান, এ ঘটনায় নিহতের মা একটি অপমৃত্যুর মামলা দায়ের করবেন।

সুজন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়