ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ৩১ জুলাই ২০২১   আপডেট: ০৯:২৫, ৩১ জুলাই ২০২১
রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৩ মৃত্যু

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (৩১ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

আরো পড়ুন:

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি জানিয়েছেন।

শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৩ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। আটজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।  মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, পাবনা পাঁচ জন এবং নওগাঁর তিনজন রোগী ছিলেন।  এ নিয়ে চলতি মাসের ৩১ দিনে ৫২৫ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৩৩ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

রাজশাহী/তানজিমুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়