ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ২৮ আগস্ট ২০২১  
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত

সাতক্ষীরায় দ্রুতগামী পরিবহনের ধাক্কায় জাহানুর ইসলাম সাগর (৪০) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের বাঁকাল কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

শনিবার (২৮ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বাবুল আক্তার সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহানুর হুসাইন সাগর সাতক্ষীরা শহরতলীর রইচপুরের ইনসাফ আলী সরদারের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, সাগর সন্ধ্যায় সাতক্ষীরা শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাঁকাল ক্লোড স্টোরেজের সামনে শ্যামনগর থেকে থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাটকেলঘাটা নামক স্থানে তার মৃত্যু হয়।

শাহীন/বুলাকী 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়