ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৮ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২৮ আগস্ট ২০২১   আপডেট: ১১:০১, ২৮ আগস্ট ২০২১
মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৮ মৃত্যু

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ ৩ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।

শনিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

আরো পড়ুন:

ডা. মহিউদ্দিন খান মুন জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান,  হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ অনেকটা কমেছে।  আইসিইউতে ১৭ জনসহ মোট ১৭৪ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৩৬২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৬০।

মিলন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়