ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে অবৈধ জাল জব্দ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২১  
গোপালগঞ্জে অবৈধ জাল জব্দ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে চার লাখ টাকার অবৈধ চায়না, দুফাইর, গড়া ও ভেষাল জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করে কতৃপক্ষ।
 
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধারাবাশাইল ও বড়ই ভিটা বিলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

কোটালীপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওহায়িদ জানান, উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল ও বড়ই ভিটা বিলে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে বলে খবর আসে।  পরে সেখানে অভিযান চালানো হয়।

আরো পড়ুন:

এ সময় সেখান থেকে দুটি চায়না, তিনটি ভেষাইল, চারটি বড় দুহার, আটটি ছোট দুহার ও চারটি গড়া জাল এবং সরঞ্জাম জব্দ হয়। পরে ঘটনাস্থলেই কিছু সরঞ্জাম ধ্বংস করা হয়। চায়না জাল উপজেলা চত্বরে এসে আগুনে পুড়িয়ে নষ্ট হয়।

বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়