ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা 

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০২১  
কোটালীপাড়ায় শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩টি স্কুলে বিজ্ঞান মেলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।

আরো পড়ুন:

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রভা. ফাদার লাজারুস গোমেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরী দেবারতি উপস্থিত ছিলেন।

বিজ্ঞান মেলায় উপজেলার নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়, পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও লখন্ডা তুলসীবাড়ী আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা তাদের আবিস্কৃত বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র ও প্রযুক্তি প্রদর্শন করে। 

উল্লেখ্য, এফওয়াইটিপি, কারিতাস, বরিশাল অঞ্চলের সহযোগিতায় স্কুল কর্তৃপক্ষ এ মেলার আয়োজন করে।

বাদল সাহা/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়