রিভলবার-গুলিসহ জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জে এক রিভলবার ও তিনরাউন্ড গুলিসহ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহম্মেদ সবুজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার জুনায়েদ আহম্মেদ সবুজ সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার বাসিন্দা।
এসআই খোকন চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় মেরিন টেকনোলজি ইন্সটিটিউটের সামনে থেকে জুনায়েদ আহম্মেদ সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
রাসেল/বুলাকী