ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলে নিহত 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ২ অক্টোবর ২০২১  
হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলে নিহত 

সুনামগঞ্জের দিরাইয়ে কালিয়ারগোটা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মো. হায়াতুন মিয়া (৪০)  নামের এক জেলে নিহত হয়েছেন। এসময় ইসহাক মিয়া নামের আরেক জেলে আহত হয়েছেন।

শনিবার (০২ অক্টোবর) সকালে উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের কালয়ারগোটা এলাকায় এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।

হায়াতুন মিয়া চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের মালি হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান,  আজ ভোররাতে কালিয়ারগোটা হাওরে মাছ ধরতে যান হায়াতুন মিয়া ও ইসহাক মিয়াসহ কার্তিকপুর গ্রামের জেলেরা। মাছ ধরার এক পর্যায়ে সকালে হঠাৎ বজ্রপাতে হায়াতুন মিয়া ঘটনাস্থলেই মারা যান। এসময় তার সঙ্গে থাকা ইসহাক মিয়া আহত হন। পরে হাওরের জেলেরা তাদের উদ্ধার করে কার্তিকপুর গ্রামে নিয়ে যান। খবর পেয়ে চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার ঘটনাস্থলে গিয়ে আহত ইসহাককে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করান।

ওসি আরও আজিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আল আমিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়