ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিরামপুরে সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ২৯ নভেম্বর ২০২১  
বিরামপুরে সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

দিনাজপুরের বিরামপুর সীমান্তের বিভিন্ন স্থান থেকে জব্দ করা ৫ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। 

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ফুলবাড়ি-২৯ বিজিবি আওতায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

আরো পড়ুন:

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৫ হাজার পিস ফেন্সিডিল, ৪ হাজার পিস ইয়াবা, ১০০ কেজি গাঁজা, ১০০ লিটার মদ, ৩৩ হাজার পিস যৌন উত্তেজক সিরাপ, ১৩ হাজার পিচ এ্যাম্পল।

এর আগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, ২৯-বিজিবি ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ শরীফ উল্লাহ, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার প্রমুখ। 

২০১৯ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়