ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধর্ষণের অভিযোগে টিকটকার গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১ ডিসেম্বর ২০২১   আপডেট: ১০:৩৬, ১ ডিসেম্বর ২০২১
ধর্ষণের অভিযোগে টিকটকার গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্ষণের অভিযোগে এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুদ গণি মান্না হবিগঞ্জ জেলার সদর থানার অনন্তপুর গ্রামের মলাই মিয়ার (মৃত) ছেলে।

বুধবার (১ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম অর রশীদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভিযুক্ত মাসুদ গণি মান্না সামাজিক যোগাযোগমাধ্যমে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে (৬ নভেম্বর) ভুক্তভোগীকে একটি রিসোর্টে নিয়ে ধর্ষণ করে তা ভিডিও ধারণ করে ফেক ফেসবুক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

পরে ভুক্তভোগী শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করলে মঙ্গলবার (৩০ নভেম্বর) শ্রীমঙ্গল থানা পুলিশ সিলেট জেলার টুকেরপাড়া এলাকা থেকে অভিযুক্ত মাসুদ গণি মান্নাকে গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ জানান, ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

সাইফুল্লাহ/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়