ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চকরিয়া বাস-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ৩০ ডিসেম্বর ২০২১  
চকরিয়া বাস-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মো. নুরুল আলম (৪০) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৮ যাত্রী। 

আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে  উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আলম বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিনামারা এলাকার মোস্তাক আহমদের ছেলে। 

আহতরা হলেন- সিলেটের মো. আজগর আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (২৮), সফিক আলীর ছেলে মো. শামিম (২৭), তোতা মিয়ার ছেলে লেদু মিয়া (৪৮), নোয়াখালীর অজি উল্লাহর ছেলে আশরাফ (২৫) তার ভাই কলিম উল্লাহ (৩৭) ও পেকুয়ার শিলখালী ইউনিয়নের আবুল কালামের ছেলে মিশকাত (২১) ও মো. শফির ছেলে মোজাফ্ফর হোসেন (২৮)। 

চিরিঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ পরিদর্শক (আইসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে মারা যায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসটি পালিয়ে যায়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। 

তারেকুর রহমান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়