ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারে এগিয়ে মেয়েরা  

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৩০ ডিসেম্বর ২০২১  
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারে এগিয়ে মেয়েরা  

পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে এবার ৯৭.৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

এতে বলা হয়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩০ হাজার ৮৬৩ জন, এর মধ্যে পাস করেছে ১ লাখ ২৭ হাজার ৬১৮ জন। শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬টি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা শূন‌্য।

১ লাখ ২৭ হাজার ৬১৮ জন শিক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ৭৫৩ জন ছাত্র পাস করেছে। পাসের হার ৯৬.৮১। ছাত্রী পাস করেছে ৬২ হাজার ৮৬৫ জন, পাসের হার ৯৮.২৭।  বিজ্ঞান শাখায় পাসের হার ৯৭.৯০ শতাংশ। মানবিক শাখায় ৯৭.৮৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৯৩.৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।  

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চার জেলায় পাসের হার নেত্রকোনায় ৯৮.৪৯ শতাংশ, জামালপুরে ৯৭.৪৩ শতাংশ, ময়মনসিংহে ৯৭.৩৩ শতাংশ, শেরপুরে ৯৭ শতাংশ।

উল্লেখ্য, ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে এবার ১ হাজার ২৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। 

মাহমুদুল হাসান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়