ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষে ৫ জনের মৃত‌্যু

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ৩১ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:১২, ৩১ জানুয়ারি ২০২২
ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষে ৫ জনের মৃত‌্যু

চাঁদপুরের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও মাটিবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর নৌ থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মুজাহিদুল ইসলাম বলেন, চাঁদপুর সদরের রামপুর ইটভাটা এলাকা হতে ১১ জন মাটিকাটার শ্রমিক চাঁদপুরগামী ট্রলারে উঠেন। বাগাদীর সাহেববাজার মোমিনপুর এলাকা হাজীগঞ্জগামী ১টি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন মোট ১১ জন। পরে ৬ জন সাঁতরে নদীর তীরে উঠনে। এছাড়া ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া ৫ জন হলেন- মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়।

চাঁদপুর কোষ্টগার্ড ষ্টেশনের মিডিয়া কর্মকর্তা মেহেদী জানান, ইকবাল হোসেন-১ নামের বাল্কহেডটি চালাচ্ছিলেন এর মালিক ইকবাল হোসেন নিজেই। তিনি ফরিদগঞ্জের চর হোগলা গ্রামের বাসিন্দা। ডুবে যাওয়া ট্রলারটি খোঁজার চেষ্টা চলছে।

/অমরেশ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়