ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৩১ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:২৩, ৩১ জানুয়ারি ২০২২
চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে দুইজনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এতে নিশান (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার (৩১ জানুয়ারি) ভোরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিশানের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে চারজন ব্যক্তি চুনিয়াপাড়া গ্রামে পাখিভ্যান চুরির জন্য যান। এ সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ধাওয়া করে দুইজনকে আটক করে  গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই নিশানের মৃত্যু হয়। গুরুতর আহত হন জয়নাল নামের অপর একজন। পরে তাকে পুলিশে সোপদ্ধ করে স্থানীয় লোকজন। আহত জয়নাল বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, প্রকৃত ঘটনা কি ঘটেছিলো তা নিয়ে তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিশান নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কাঞ্চন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়