ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনা বিভাগে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৭৫৯

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ৩১ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:৩৬, ৩১ জানুয়ারি ২০২২
খুলনা বিভাগে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৭৫৯

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৭৫৯ জনের। 

এর আগে, রোববার বিভাগে ৭৮৪ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যু হয়েছিল।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ বিষয়টি নিশ্চিত করেন। 

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের বিভাগীয় করোনা প্রতিবেদন থেকে জানা যায়, রোববার বেলা ১২টা থেকে সোমবার বেলা ১২টা এই ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে কুষ্টিয়ায় দুইজন, খুলনায় ১ জন ও যশোরে ১ জন রয়েছেন। 

বিভাগে করোনা শনাক্ত ৭৮৪ জনের মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ২০৭ জনের শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ১৩৪ জন ও যশোরে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া বাগেরহাটে ৫৯ জন, সাতক্ষীরায় ৭১ জন, ঝিনাইদহে ৫৮ জন, চুয়াডাঙ্গায় ৩২ জন, নড়াইল ২১ জন, মাগুরায় ৩৫ জন ও মেহেরপুরে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২২ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৩১ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২১০ জন।

শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩০ হাজার ৩১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৪৩৬ জন।

এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮১১ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।

নূরুজ্জামান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়