ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাসানচর পৌঁছাল আরও ১২৮৭ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ৩১ জানুয়ারি ২০২২  
ভাসানচর পৌঁছাল আরও ১২৮৭ রোহিঙ্গা

দশম ধাপে কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে ১ হাজার ২৮৭ জন রোহিঙ্গা।  

সোমবার (৩১ জানুয়ারি)  দুপুরে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা সন্ধীপ’ করে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মোয়াজ্জেম হোসেন বলেন, নতুন আসা রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌ বাহিনীর পল্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গাড়িতে করে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়। এছাড়া কক্সবাজারে বেড়াতে যাওয়া ৮১ জন রোহিঙ্গা একই জাহাজে ফিরে এসেছেন। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা সংখ্যা গিয়ে দাঁড়ালো ২০ হাজার ৯৪৯ জনে।

সুজন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়