ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৪:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০২২
গাজীপুরে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে স্বামী ও স্ত্রী ঘরের ভেতর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি)  বেলা সাড়ে ১১টায় কালিয়াকৈর উপজেলার সফিপুর দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাসা থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এরা হলেন, রাজশাহীর বাঘমারা থানার নিচুকাতিলা গ্রামের রহিদুল ইসলামের ছেলে আকাশ হোসেন (২১) ও দিনাজপুরের পার্বতিপুরের কাশিপুর এলাকার মো. রনির মেয়ে সালমা আক্তার (১৮)।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দুই মাস আগে প্রেমের সম্পর্কে আকাশ ও সালমার বিয়ে হয়। পরে সফিপুর দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করেন। স্ত্রী সালমা স্থানীয় কার্টন ফ্যাক্টরিতে চাকরি করতেন এবং স্বামী আকাশ অটোরিকশা চালাতেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যায়। পরদিন (শনিবার) অনেক বেলা হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পাশের বাসা থেকে জানালা দিয়ে স্বামী-স্ত্রী দুই জনেরই লাশ ঝুলতে দেখে ৯৯৯ এ ফোন দেওয়া হয়। ফোন পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। 

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রী পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, ঘটনার তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ধারের চেষ্টা চলছে।

রেজাউল করিম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়