ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে জেলেদের জালে এক কেজি ওজনের ক্যাট ফিস

লক্ষ্মীপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২২  
লক্ষ্মীপুরে জেলেদের জালে এক কেজি ওজনের ক্যাট ফিস

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ‘ক্যাট ফিস’ নামের বিরল প্রজাতির মাছ। 

মৎস্য বিভাগ বলছে, মাছটি ‘সাকার মাউথ ক্যাট ফিস’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস। এমন বিরল প্রজাতির মাছ ধরা পড়লে মাছটি না মেরে জেলেদের নদীতে অবমুক্ত করে দেওয়ার পরামর্শ দেয় মৎস্য বিভাগ। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় মাছটি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। আগের দিন মাছটি ধরা পড়ে। মাথা থেকে লেজ পর্যন্ত ডোরা কাটা দাগের মাছটি ধরা পড়ার পর সেটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। 

এক হাজার টাকা দাম হাঁকালেও আনুমানিক এক কেজি ওজনের মাছটি স্থানীয় গোবিন্দ মাতব্বর নামের একজন তিনশ টাকা দিয়ে কিনে নেন। 

ক্রেতা গোবিন্দ মাতাব্বর বলেন, শনিবার মাছটি বিক্রিে জন্য শহরে নিয়ে আসে এক জেলে। অচেনা মাছটির কোনো ক্রেতা মেলেনি। তবে এটি দেখকে উৎসুক মানুষ ভিড় জমায়। বিরল প্রজাতির মাছটি মেরে ফেলতে পারে, এমন চিন্তায় শখের বসে মাছটি ৩শ টাকা দিয়ে ক্রয় করি।  সেটিকে দুই দিন ঘরে পানি দিয়ে জিইয়ে রেখেছি। 

তবে মাছটিকে না মেরে খালের পানিতে অবমুক্ত করে দিবেন বলেও জানান তিনি।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, মাছটি নদীর অতি তলদেশে গভীর পানিতে থাকে। ফলে এটি সহজে ধরা পড়ে না। 

জাহাঙ্গীর লিটন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়