ধান ক্ষেতে প্রাইভেট হাসপাতালের নারী স্টাফের মরদেহ
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধান ক্ষেত থেকে শাহানাজ পারভীন প্রিয়তা (২৬) নামে একটি প্রাইভেট হাসপাতালের নারী স্টাফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পিছনের একটি ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রিয়তা কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট বাজার এলাকার নুরনবীর মেয়ে।
স্থানীয়রা জানান, স্থানীয় কয়েকজন যুবক বাড়ির পাশের ধান ক্ষেতে ক্রিকেট খেলতে খেলে ওই নারীর মরদেহ দেখতে পায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কোম্পানীঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রতন মিয়া ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান নিহত নারীর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার শরীরের আরো আঘাতের চিহ্ন থাকতে পারে। নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেছে। তাদের থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।
তিনি জানান, প্রিয়তা বসুরহাট বাজারের একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করতেন।
সুজন/টিপু
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী