ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাই নদী থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার 

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৩১ মার্চ ২০২২   আপডেট: ১৩:২২, ৩১ মার্চ ২০২২
ঝিনাই নদী থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার 

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ঝিনাই নদী থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাবার নাম আব্দুল আজিজ (৪৮)। তিনি সরিষাবাড়ির কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের মৃত জালেক মন্ডলের ছেলে।  তার মেয়ের নাম জান্নাত (৪)।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের ওই নদী থেকে মরদেহ ২টি উদ্ধার করা হয়।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, ঝিনাই নদী থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। এখনও বিস্তারিত বলা যাচ্ছে না।

সেলিম/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়