ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহী মহানগর শিবিরের সেক্রেটারিসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ১৪ মে ২০২২  
রাজশাহী মহানগর শিবিরের সেক্রেটারিসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার 

রাজশাহী মহানগর শিবিরের সেক্রেটারিসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ মে) রাত ৯টার দিকে রাজশাহীর কর্ণহার থানার শিষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যলায়ের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কর্ণহার থানা পুলিশ এই অভিযান চালায়।

গ্রেপ্তার ছয়জন হলেন- রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি উসামা রায়হান (২৭), সাংগঠনিক সম্পাদক সিফাত আলম (২৬), পরিবেশ বিষয়ক সম্পাদক শফিউল আলম (২৭), সহকারী প্রকাশনা সম্পাদক মো. সালাউদ্দিন (২৫), শিবিরের কর্মী মিকদাদ হোসেন ওরফে তোহা (২৬) এবং আবদুর রহমান (২২)।

রাজশাহী মহানগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল শনিবার (১৪ মে) দুপুরে জানান, রাজশাহী মহানগর এলাকায় নাশকতার পরিকল্পনা করতে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠকে বসেছিলেন। খবর পেয়ে অভিযান চালানো হলে ৩০-৩৫ জন পালিয়ে যান। অন্য ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, অভিযানে বিভিন্ন জিহাদী বই, মিছিলের ব্যানার ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ নিয়ে কর্ণহার থানায় মামলা করা হয়েছে। 

শনিবার (১৪ মে) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও মহানগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল। 
 

তানজিমুল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়