ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হ্যান্ডকাপসহ পালালো ধর্ষণ মামলার আসামি

গাইবান্ধা প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ৩১ মে ২০২২   আপডেট: ১৯:৫৫, ৩১ মে ২০২২
হ্যান্ডকাপসহ পালালো ধর্ষণ মামলার আসামি

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সামনে পুলিশের ভ্যান থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে ধর্ষণ ও অপহরণ মামলার এক আসামি। মঙ্গলবার (৩১ মে) বিকেলে পুলিশ এ ঘটনাটি নিশ্চিত করে। 

পালিয়ে যাওয়া আসামির নাম সামিউল ইসলাম (২২)। সে উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণ করার অভিযোগে সামিউলের শ্বশুর গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি সামিউল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। 

পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান চিহ্নিত করে। এরপর চাঁদপুর জেলার মতলব থেকে তাকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার ভোরে সামিউলকে গোবিন্দগঞ্জে থানার সামনে নিয়ে আসলে পুলিশ ভ্যান থেকে তাকে নামানোর সময় অতর্কিত সে এক কনস্টেবলকে ধাক্কা মেরে হান্ডকাপসহ দৌড়ে পালিয়ে যায়। 

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, পুলিশের একাধিক টিম তাকে গ্রেপ্তারের জন্য মাঠে কাজ করছে।

দয়াল/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়